ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তিন শর্তে তিনটি ‘বিয়ে’ করেছেন মামুনুল হক

তিন শর্তে তিনটি ‘বিয়ে’ করেছেন বলে জানিয়েছেন পুলিশকে হেফাজত নেতা মামুনুল হক। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার চুক্তিভিত্তিক  বিয়ের বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ।শনিবার (২৪ এপ্রিল) নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।


মামুনুল হকের গোপন বিয়ের বিষয়েও জিজ্ঞাসাবাদ হয়েছে বলে জানিয়ে মাহবুব আলম বলেন, “মামুনুল হকের প্রথম বিয়ে শরিয়ত বা আইনসম্মতভাবে হয়েছে। পরবর্তী যে দুটি বিয়ের কথা তিনি (মামুনুল) স্বীকার করেছেন। এ দুটি চুক্তিভিত্তিক বিয়ে। সেখানে কোনো কাবিননামা নেই। পরের বিয়ের চুক্তিগুলো হচ্ছে— স্ত্রী থাকবে, কিন্তু স্ত্রীর কোনো মর্যাদা পাবে না। স্ত্রী মেলামেশা করতে পারবে, কিন্তু সম্পর্কের কোনো অধিকার পাবে না। একই সঙ্গে কোনো দাবিদাওয়া বা সন্তান ধারণ করতেও পারবে না। 

এ ধরনের চুক্তি প্রচলিত আইনের পরিপন্থী বলে জানান যুগ্ম কমিশনার মাহবুবুল আলম।


সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑